বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার  ( ভোলা প্রতিনিধি )

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সদ্য নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক দল বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি (বিডিপি)র কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাইম। আসন্ন জাতীয় নির্বাচনে তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং পরিচয় করিয়ে দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা ও বরিশাল অঞ্চল টিমের সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী।

লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা নিজামুল হক নাইম উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হকের ছোট ভাই।

বুধবার বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে জামায়াত সমর্থিত প্রার্থী ঘোষণা ও সদ্য মুক্তিপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী।

তিনি বলেন, "জামায়াতে ইসলামি মানুষের কল্যাণে রাজনীতি করে। তথাকথিত ক্ষমতার লালসা নিয়ে নয়। নতুন প্রজন্ম একটি নতুন ও মানবিক বাংলাদেশ দেখতে চায়, বৈষম্যমুক্ত সমাজ গড়তে চায়। সেই বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্রশিবির একটি মাষ্টারমাইন্ড হিসেবে কাজ করছে।"

তিনি আরও বলেন, "৫ আগস্ট শাহাদাৎবরণকারী সকল শহীদের প্রতি স্যালুট। ওই দিন আমাদের গণতন্ত্রের বিপ্লব ঘটেছে, কিন্তু ইসলামের বিপ্লব এখনো হয়নি। আমরা গণতন্ত্রের বিপ্লবের মাধ্যমে ইসলামী বিপ্লব সাধন করতে চাই। কারণ ইসলামী বিপ্লবই পরকালের মুক্তির পথ।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের ভোলা জেলা সহ-সেক্রেটারি মাওলানা মো. আখতার উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মো. হারুনুর রশিদ এবং লালমোহন উপজেলা আমির মাওলানা আব্দুল হক প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ