বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মাওলানা  জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে আজ (১ জুন) এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংগঠনিক বিভাগের দায়িত্বশীলদের উপস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিকশা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কার্যক্রম ও জনপ্রিয়তা নিয়ে পর্যালোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ২১ জুনের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দেশের ৩০০টি আসনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। কোনো একাধিক প্রার্থী ক্ষেত্রে দলীয় মনোনয়ন পাবেন তারাই, যারা জনপ্রিয়তা, সাংগঠনিক গ্রহণযোগ্যতা এবং ময়দানি তৎপরতায় এগিয়ে থাকবেন।

বৈঠকে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন—প্রয়োজনীয় সংস্কার শেষে বর্তমান  অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। সেই নির্বাচন কারচুপি, পেশিশক্তি ও কালোটাকার প্রভাবমুক্ত হতে হবে।

তিনি বলেন, জনগণ আর কোনো ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের মত প্রহসনের নির্বাচন দেখতে চায় না। এমনকি ১/১১ এর মত অস্বাভাবিক পরিস্থিতিও গ্রহণযোগ্য নয়।

তিনি সতর্ক করে বলেন, যদি আবারও যেন-তেন নির্বাচন হয়, তবে তা বাংলাদেশকে ব্যর্থতার দিকেই ঠেলে দেবে।

তিনি আশা প্রকাশ করে বলেন,  দেশপ্রেমিক সেনাবাহিনীসহ দেশের সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি অবাধ, নিরপেক্ষ ও ভয়মুক্ত নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবেন।

বৈঠকে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব  মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী,   সাংগঠনিক সম্পাদক  মাওলানা এনামুল হক মূসা,  মাওলানা আবুল হাসনাত জালালী , মাওলানা মুহাম্মাদ ফয়সাল,  মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা নেয়ামতুল্লাহ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান প্রমূখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ