বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

 ২০ টাকার নোটে মসজিদের পরিবর্তে মন্দির, দায়ীদের বিচার দাবি মাওলানা ইউসুফীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০ টাকার নতুন নোটে ষাট গম্বুজ মসজিদের পরিবর্তে কান্তজিউ মন্দির ও একটি বৌদ্ধ বিহারের ছবি ব্যবহার করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। তিনি এই ঘটনাকে ‘দেশবিরোধী ও সাম্প্রদায়িক উসকানিমূলক’ বলে আখ্যা দিয়ে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা ইউসুফী বলেন, “৯২ শতাংশ মুসলমানের দেশে মসজিদের পরিবর্তে মন্দির ও বৌদ্ধ বিহারের ছবি সংযোজন করে স্পষ্টভাবে জাতিকে ধর্মীয়ভাবে উসকানোর চেষ্টা করা হয়েছে। পতিত আওয়ামী লীগের দোসররা এখনো সরকার ব্যবস্থায় ঘাপটি মেরে বসে থেকে এ ধরনের জঘন্য কাজ করছে।”

তিনি বলেন, “এই কাজ দেশবিরোধী ও ক্ষমার অযোগ্য অপরাধ। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যহীন এমন নোট বাজারে ছেড়ে দেশের ভাবমূর্তি বিনষ্টের পাঁয়তারা চলছে।”

মাওলানা ইউসুফী বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই বিতর্কিত নতুন নোট বাতিল করে মসজিদের ছবি সম্বলিত আগের নোট পুনরায় বাজারে ছাড়া হোক। অন্যথায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, এর দায় সরকারকেই নিতে হবে।”

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২০ টাকার নতুন নোটে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের পরিবর্তে কান্তজিউ মন্দির ও বৌদ্ধ বিহারের ছবি ব্যবহার করা হয়েছে বলে দাবি ওঠে। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ