বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

দেশের কল্যাণে দ্রুত নির্বাচন দিন: মুফতি নাছির উদ্দিন খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এবং অস্থিতিশীল  পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অন্তবর্তী সরকারকে দ্রুত সময়ে মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচিত সরকার‌ই দেশের স্থিতিশীল পরিস্থিতি ও  শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ মঙ্গলবার (৩ জুন) ছাত্র জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা সদস্য সচিব মুফতি নাছির উদ্দিন খান এসব কথা বলেন।

ছাত্র জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের কাউন্সিল সকাল ১১ টায় জয়দেবপুর আহনাফ'স কিচেন মিলনায়তনে মাওলানা মোর্শেদ আলম সালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মুফতি নাছির উদ্দিন খান বলেন, ছাত্র রাজনীতির নামে দেশে চলমান অপরাজনীতি বন্ধে, দেশের সকল ছাত্র সমাজকে জেগে ওঠা এখন সময়ের দাবি।

কাউন্সিলে  মোহাম্মদ শাহাদাত খানকে সভাপতি, মিজানুর রহমানকে সেক্রেটারী, ফাহিম বিন মুস্তাফিজকে সহ-সাধারণ সম্পাদক, আহমদ সাঈদকে সাংগঠনিক সম্পাদক ও আজওয়াদ জাহানকে প্রচার সম্পাদক করে ২৫সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি করা হয়।

কাউন্সিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জমিয়ত উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ ও ছাত্র জমিয়ত গাজীপুর মহানগরের সকল নেতৃবৃন্দ টঙ্গী পূর্ব থানা , টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা, ভাসন থানা, সদর থানা ,পুবাইল থানা , কাশেমপুর থানা, টঙ্গী দারুল উলুম ক্যাম্পাস শাখার নেতৃবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ