বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

‘কালো টাকা সাদা করার সুযোগ বিদেশে পাচারকারীদের উৎসাহিত করবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৫-২৬ অর্থ বছরে ঘোষিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দেশের টাকা বিদেশে পাচারকারীদের উৎসাহিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম। 

বুধবার ২০২৫-২৬ অর্থবছরে ঘোষিত বাজেট প্রতিক্রিয়া নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম বলেন, এবারের বাজেটে বিগত বাজেটের মধ্যে মৌলিক কোন পার্থক্য নেই। বরাবরের মতো এবারও ২ লাখ ২৬ হাজার কোটি টাকা ঘাটতি বাজেট। বিদেশ নির্ভরতা কমানো হয়নি এবারের বাজেটে। ব্যাংক ঋণ ও বৈদেশিক অনুদান থেকে পূরণ করা হবে। 

তিনি বলেন, যারা বিগত ১৬ বছরে দেশের টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা উদ্ধারে কোন রূপরেখা নেই বাজেটে। এছাড়া এপার্টমেন্ট, ফ্লাট কেনাকাটায় ও ভবন নির্মাণে কালো টাকা সাদা করার সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণ-অভ্যুত্থান পরবর্তী সরকার এমন নীতি বিবর্জিত সিদ্ধান্ত নিতে পারে না যে, নির্দিষ্ট পরিমাণ কর দিলে টাকার উৎস সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে ধরে নেওয়া হবে।

মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম আরও বলেন, বাজেটে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য ৪০৫ কোটি টাকা বরাদ্দ ইতিবাচক দিক। তবে ১০ মাসেও যোদ্ধাদের সুচিকিৎসা, পুর্নবাসন, ক্ষতিপূরণ না হওয়া হাতাশাব্যঞ্জক।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ