বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

প্রধান উপদেষ্টার নির্বাচনী রোডম্যাপকে খেলাফত মজলিসের স্বাগত, রমজানের আগে নির্বাচন চায় দলটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। তবে রমজান ও ঈদুল ফিতরের পূর্বে—ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট সম্পন্ন করার আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিচার, সংস্কার এবং জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে বলেন,
“প্রধান উপদেষ্টা বিচার, সংস্কার ও নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছেন, তা স্বাগতযোগ্য। তবে রমজান ও ঈদুল ফিতরের বাস্তবতা বিবেচনায় ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হলে তা দেশবাসীর জন্য অধিক উপযোগী হতো।”

নেতৃদ্বয় আরও বলেন, “এই সময়ে আবহাওয়াও অনুকূল থাকে। তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশনকে একটি গ্রহণযোগ্য তারিখ নির্ধারণ করতে হবে।”

তারা জোর দিয়ে বলেন,“এর আগে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ ঘোষণা এবং মৌলিক সংস্কার সম্পন্ন করতে হবে। একইসঙ্গে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করাও জরুরি।”

খেলাফত মজলিস আশা প্রকাশ করে যে, অন্তর্বর্তী সরকার সকল অংশীজনের মতামতকে গুরুত্ব দিয়ে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগিয়ে যাবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ