ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সিলেটের জৈন্তাপুরে উপজেলা জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলনে এ নাম ঘোষণা করা হয়।
দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ আলীর নাম ঘোষণা করেন।
জমিয়ত মহাসচিব জানান, সিলেটের ছয়টি আসনে জমিয়ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেà