ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে অংশ নিতে আসার পথে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন দ্বীনি ভাইয়ের ইন্তেকাল এবং আরও অনেকে আহত হওয়ার ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে।
আজ শনিবার (২৮ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক ও সমবেদনা জানান।
তারা শোকবার্তায় বলেন,এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি।