ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, মিডিয়ার মাধ্যমে এ দেশের নারী ভোটারদের উদ্দেশে একটি বার্তা দিতে চাই। ইসলাম শুধু এ দেশের নারী নয় বরং গোটা বিশ্বের নারী-সমাজকে নিরাপত্তার গ্যারান্টি দেয়। স্বাধীনতা উত্তর অনেক নারীবাদী সংগঠন নারীদের পক্ষে কথা কথা বলেছে, আমরা দেখেছি নারীরা এ দেশের প্রধানমন্ত্রী হয়েছে ৷ বিগত ফ্যাসিস্ট আমলেও দেখেছি যে অনেক সংসদ সদস্যসহ সংসদের স্পিকারও একজন নারী ছিলেন। কিন্তু এত নারী নেতৃবৃন্দ থাকার পরও এবং প্রধানমন্ত্রী নারী হওয়া সত্ত্বেও এ দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত তারা করতে পারেন