শুক্রবার (৪ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের প্রধান চাওয়া ছিল দেশকে চিরদিনের জন্য স্বৈরাচারমুক্ত করা। এই চাওয়া পূরণ করতে হলে দেশের রাজনৈতিক সংস্কৃতি ও নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা ছাড়া কোনো বিকল্প নাই। পিআর নিয়ে দেশের রাজনৈতিক দলসমূহের মধ্যে একধরনের ঐকমত্য তৈরি হয়েছে। গণমানুষও পিআরের পক্ষে তাদের অবস্থান জানিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর নিয়ে দেশের বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও অংশীজনদের সাথে বোঝাপড়া আরও ঘনিষ্ঠ করতে চায়। তারই অংশ হিসেবে আগামী ১২ জুলাই রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও অংশীজনদের নিয়ে গোলটেবিল বৈঠক আয়োজন করা হবে। পিআর বাস্তবায়নে প্রায়োগিক যেসব স