জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি। কিন্তু এই জনদাবির বিরুদ্ধে এক পক্ষ দাঁড়িয়ে আছে। তারা পুরনো ব্যবস্থা বজায় রাখতে চায়, চাঁদাবাজি ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানে অনেক মানুষের জীবন হারানোর পরও যদি তারা মনে করে পুরনো রাজনীতি চালিয়ে যাবে, তাহলে তা সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে রয়েছে।”
শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ আসিফ চত্বরে এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।