মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ইবনে শাইখুল হাদিসের সঙ্গে ইরানি কালচারাল কাউন্সিলরের সৌজন্য সাক্ষাৎ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইরান ইসলামি প্রজাতন্ত্রের দূতাবাসের কালচারাল কাউন্সিলর সায়্যেদ রেজা মির মোহাম্মাদি ও পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের পরিচালক মুহাম্মাদ সাইদুল ইসলাম সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টনে সংগঠনের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের (ইবনে শাইখুল হাদিস) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক মতবিনিময় করেন এবং ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর চলমান গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের সুদৃঢ় ও সাহসী অবস্থানের প্রশংসা করেন।

কাউন্সিলর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সাম্প্রতিক ইরান-ইসরাইল সংঘাতে সংগঠনটির বলিষ্ঠ ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনায় মুসলিম উম্মাহর ঐক্যের অপরিহার্যতা এবং ফিলিস্তিন ও লেবাননের বিরুদ্ধে চলমান আগ্রাসনের প্রতিরোধে মুসলিম রাষ্ট্রগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ইরানি জনগণের শত্রুবাহিনীর বিরুদ্ধে অবিচল প্রতিরোধ ও ত্যাগের মনোভাবের প্রশংসা করেন এবং ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় ইরানের অবস্থানকে ন্যায়ের পক্ষে দীপ্ত এক বাতিঘর হিসেবে অভিহিত করেন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা ফয়সাল আহমাদ, মাওলানা আবু সাঈদ নোমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ