মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ভোলায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে “পরিবর্তিত, কল্যাণময়, নতুন বাংলাদেশ” গঠনের প্রত্যয়ে বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টায় বোরহানউদ্দিন উপজেলা মডেল মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইসমাইল গাজী, সেক্রেটারি মাওলানা হোসাইন মাহমুদ, শিক্ষক ফোরাম বোরহানউদ্দিনের সভাপতি মাওলানা এ কে এম ইদ্রিস, জাতীয় ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম সুলতানি এবং ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মামুন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ২০২৪ সালের জুলাই যুদ্ধে শহীদদের স্মরণ করি। বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলনের ভূমিকা ছিল অগ্রগামী ও ঐতিহাসিক।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ