মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের গণমিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি

গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গণ মিছিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর  মুক্তমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র উপদেষ্টা মাওলানা সানাউল্লাহ নুরি মাহমুদী।

সমাবেশে  ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উপদেষ্টা আব্দুল্লাহ আলআরিফ, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, ইসলামী ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মু. নাজমুস সাকিব প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তাগণ বলেন,জুলাই বিপ্লব দুর্নীতি, বৈষম্য ও চাঁদাবাজি মুক্ত একটি আদর্শ বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখিয়েছে।এখনো সোনার বাংলাদেশ মানুষের উপর জুলুম- নির্যাতন, চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি  বন্ধ হয়নি। পীর সাহেব চরমোনাইয়ের কর্মীদের শরীরের রক্ত মাংস থাকতে সকল অন্যায়ের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে যাবে ইনশাআল্লাহ । এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও কল্যাণকর রাষ্ট্র গঠনের লক্ষ্যে সকলকে ইসলামী আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তাগণ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ