মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চট্টগ্রামে হেফাজতের বিজয় র‌্যালি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রামের বিপ্লব উদ্যানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

মাওলানা ইকবাল খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব শায়খ এনামুল হক সিরাজ মাদানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব  শায়খ মুফতি হারুন ইজহার।

প্রধান অতিথি বলেন, এই বিজয় শুধু রাজনৈতিক নয়, এটা দেশবাসীর ঈমান-আকিদা রক্ষার আন্দোলনের ফল। শহীদের রক্ত বৃথা যায়নি। ইনশাআল্লাহ, বাংলাদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম চলবে।

মুফতি হারুন ইজহার বলেন, দীর্ঘ ১৬ বছর পর ভারতের আগ্রাসন থেকে মুক্ত হয়ে নতুন করে পশ্চিমা আধিপত্য কায়েম করার জন্য যে নতুন ফাঁদ সৃষ্টি করা হচ্ছে, তা এই দেশের লক্ষ কোটি তৌহিদী জনতা কঠোর হস্তে রুখে দেবে ইনশাআল্লাহ। সুন্দর সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত কল্যাণকর  দেশ গড়ার লক্ষ্যে প্রশাসন ও সরকারের উচ্চ পর্যায়ে ঘাপটি মেরে বসে থাকা বিগত ফ্যাসিস্ট সরকারের দেশবিরোধী কর্মকর্তা ও কর্মচারীদের অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা সায়েম উল্লাহ, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা  কামরুল ইসলাম, কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেজাম উদ্দিন, কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক মাওলানা জাকারিয়া,কারী ফজলুল করিমসহ ওলামায়ে কেরাম ও স্থানীয় নেতারা।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ