মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

পাকিস্তানের সেনাপ্রধান রাষ্ট্রপতি হচ্ছেন গুঞ্জনে যা জানাল আইএসপিআর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন খবরকে ‘মনগড়া ও ভিত্তিহীন’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটির সামরিক মুখপাত্র সংস্থা আইএসপিআর।

সম্প্রতি ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, সেনাপ্রধান আসিম মুনিরের রাষ্ট্রপতি হওয়ার কোনো পরিকল্পনাই নেই। এ ধরনের গুজব সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে, গত জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এমন গুজব অস্বীকার করে বলেন, রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে পদত্যাগ করতে বলা হয়নি এবং সেনাপ্রধান রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন—এমন কোনো ঘটনাও ঘটেনি। বরং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান একসঙ্গে কাজ করছেন দেশের অগ্রগতির লক্ষ্যে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভী—যিনি সামরিক নেতৃত্বের ঘনিষ্ঠ বলে পরিচিত—সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, এই তিন শীর্ষ নেতৃত্বকে ঘিরে ছড়ানো কুৎসিত গুজব উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক। কারা এই অপপ্রচারের পেছনে রয়েছে, সে বিষয়ে সরকার অবগত বলেও তিনি জানান।

একই সাক্ষাৎকারে ভারত প্রসঙ্গে আইএসপিআরের মহাপরিচালক বলেন, ভারত যদি নতুন করে আগ্রাসনের চেষ্টা করে, তাহলে পাকিস্তান পাল্টা জবাব দেবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তার ভাষায়, “প্রতিক্রিয়া শুরু হবে পূর্ব দিক থেকেই, আর পাকিস্তান যেকোনো স্থানে আঘাত হানার ক্ষমতা রাখে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ