মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে এবি পার্টির নেতারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হওয়ার পর চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে দলটির নেতারা।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় নেতারা হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের সঙ্গে দেখা করে তার পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। এ সময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, আমিরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজখবর নিতে বিকেলে হাসপাতালে গিয়েছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ দলটির একাধিক নেতা। এ সময় তারা জামায়াত আমিরের সঙ্গে দেখা করে তার পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।

এদিকে খোঁজখবর নিতে হাসপাতালে আসায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও আমার বাংলাদেশ পার্টির নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এর আগে গত বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন ডা. শফিকুর রহমানের খোঁজখবর নিতে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

গত শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন কেবিনে অবস্থান করছেন, ডাক্তারের সঙ্গ নিয়ে হাঁটাহাঁটিও করতে দেখা গেছে তাকে। পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ