মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মতলবে জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর পাঁচআনী মানসুরিয়া আরাবিয়া মাদরাসা মিলনায়তনে সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

মতলব উত্তর উপজেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা নজরুল ইসলাম পাঠানের সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সদস্য মাওলানা আনিসুর রহমান এবং জেলা ছাত্র জমিয়ত সভাপতি ইমরান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে দেন দেন দলের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।

প্রধান বক্তার বক্তব্য দেন চাঁদপুর জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশা।

বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা জমিয়তের সদস্য ক্বারী আব্দুল বাতেন মাজিদী, উপজেলা যুব জমিয়ত সভাপতি মাজহারুল ইসলাম, ছাত্র জমিয়ত সভাপতি আল আমিনসহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মাওলানা নজরুল ইসলাম পাঠানকে সভাপতি ও মাওলানা আবদুল বাতেন মাজিদীকে সাধারণ সম্পাদক করে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখা, মাজহারুল ইসলামকে সভাপতি ও আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক করে যুব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখা, আল আমিনকে সভাপতি ও মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্র জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমীকে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ