মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সংসদ নির্বাচন নিয়ে দেশ-বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে: দুলু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ-বিদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, ২০০১ সালের পর থেকে দেশের মানুষ আর সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি; পরবর্তী প্রতিটি নির্বাচনই ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাজানো প্রহসন।

শুক্রবার (১৫ আগস্ট) নিজের পিতা, ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের ছয়বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মরহুম ডা. নাসির উদ্দিন তালুকদারের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।

তিনি অভিযোগ করে বলেন, সাধারণ মানুষকে কখনোই ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। এখন তারা এমন একটি নির্বাচন চায় যেখানে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যেই জনগণ সেই নির্বাচন দেখতে চায়।

দুলুর দাবি, নির্বাচন যত ঘনিয়ে আসছে, দেশ-বিদেশে এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র তত বাড়ছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

১৫ আগস্ট প্রসঙ্গে দুলু বলেন, দীর্ঘদিন ধরে এ দিনে শুধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের সুযোগ ছিল; অন্য কারও জন্মদিন বা মৃত্যুবার্ষিকী পালন করতে দেওয়া হয়নি। ফলে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্মদিন প্রকাশ্যে উদযাপন করতে পারেননি। এমনকি নিজের পিতার জন্মতারিখ ১৫ আগস্ট হওয়া সত্ত্বেও তিনি জন্মদিন পালন করতে পারেননি।

পিতার অবদান স্মরণ করে দুলু বলেন, তিনি এমপি ও মন্ত্রী হিসেবে সরকারের অর্থে নাটোরের উন্নয়ন করলেও তাঁর পিতা ব্যক্তিগত অর্থ ব্যয়ে উন্নয়ন করেছেন। নাটোর মুসলিম ইন্সটিটিউট, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ও শীষ চন্দ্র বিদ্যা নিকেতন প্রতিষ্ঠায় তাঁর পিতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যার ফলে নাটোরবাসী তাঁকে একাধিকবার এমপি নির্বাচিত করেছেন।

নলডাঙ্গা উপজেলার রামশার কাজিপুর জামে মসজিদ চত্বরে আয়োজিত এই দোয়া মাহফিলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি রুহুল আমিন তালুকদার টগর, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ অনেকে বক্তব্য রাখেন।

বেগম খালেদা জিয়ার জন্মদিনের প্রসঙ্গে দুলু বলেন, তাঁর মতো গুণী নেত্রীর জন্ম না হলে দুলুর মতো এমপি, মন্ত্রী বা নেতার জন্মও হতো না। তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ