মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

‘দুর্নীতি ও চাঁদাবাজি সমাজকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে’ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক, জলাবদ্ধতা ও যানজটমুক্ত পরিচ্ছন্ন ও মানবিক নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের এমপি প্রার্থীকে বিজয়ী করতে নাসিকের ওয়ার্ডভিত্তিক সমাবেশ ও গণসংযোগের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে সিদ্ধিরগঞ্জ পুলের কাঁচাবাজার সংলগ্ন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ আগস্ট) বিকালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

খেলাফত মজলিসের নাসিক-১নং ওয়ার্ড সভাপতি ফজলুল হক মুকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন। 

এবিএম সিরাজুল মামুন বলেন- একটি গভীর সমস্যা নিয়ে কথা বলতে চাই। যে সমস্যা আমাদের সমাজকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে, আমাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। আর তা হলো, দুর্নীতি ও চাঁদাবাজি।

তিনি বলেন, দুর্নীতি আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। এটি আমাদের অধিকার কেড়ে নেয়, ন্যায্য বিচার থেকে বঞ্চিত করে এবং সমাজে বৈষম্য তৈরি করে। অন্যদিকে, চাঁদাবাজি আমাদের নিরাপত্তা ও শান্তির জন্য হুমকি। এটি আমাদের ব্যবসায়ীদের ভীত করে, সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে এবং আইনের শাসনকে ব্যাহত করে।আমরা আর এই অবস্থা চলতে দিতে পারি না। আমাদেরকে শপথ নিতে হবে, আমরা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলব। আমরা চাঁদাবাজদের আর কোনো সুযোগ দেব না।

এবিএম সিরাজুল মামুন বলেন, আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ হোন। যেখানেই দুর্নীতি দেখবেন, তার প্রতিবাদ করুন। যেখানেই চাঁদাবাজির ঘটনা ঘটবে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। মনে রাখবেন, আমাদের সম্মিলিত প্রতিরোধই এই অপশক্তিকে পরাজিত করার একমাত্র উপায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী ও দেশপ্রেমিকরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, অধ্যাপক শাহ আলম, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদুল্লাহ জিসান, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, মহানগর উলামা সম্পাদক মুফতী নুর হুসাইন নূরানী, সিদ্ধিরগঞ্জ থানা সহ-সভাপতি মাওলানা মুমতাজ উদ্দিন, আব্দুল মজীদ, ডাঃ খোরশেদ আলম, ফতুল্লা থানার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাবুদ্দীন, প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ