বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচন নয় : মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন  জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া বাংলার মানুষ নির্বাচন মানবে না। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে হবে

বুধবার (২৯ অক্টোবর) বিকালে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় কেন্দ্রীয় ঈদগা মাঠে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে  এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, যারা গণহত্যা চালিয়েছে, সেসব দোসর ও খুনিদের বিচারকের কাঠগড়ায় নিয়ে বিচার দৃশ্যমান করতে হবে। এরপরই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের চিন্তা করা যায়।

তিনি আরো বলেন, বাংলাদেশে আগামীর রাজনীতি হবে বাংলাদেশপন্থার রাজনীতি। ওয়াশিংটন, মস্কো, দিল্লি, পিন্ডি, পিকিং কোনো পন্থার রাজনীতি বাংলাদেশে চলবে না। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কিন্তু খবরদার আমাদের প্রতিদ্বন্দ্বিতার নামে যদি কেউ পতিত পরাজিত ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চায়, তাহলে ঐক্যবদ্ধভাবে রুখে দেব। জুলাই বিপ্লব কোনো একক দলের কৃতিত্ব নয়, জুলাই আন্দোলন হয়েছে ৫৬ হাজার বর্গমাইলের ধর্ম, বর্ণ, শ্রেণিপেশার মানুষের কৃতিত্বে।

সম্মেলনে খেলাফত মজলিসের গাজীপুর মহানগর সভাপতি মুফতি ওমর ফারুক আল মাদানির সভাপতিত্বে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ স্থানীয় নেতারা। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ