বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ইসলামী আন্দোলনের থানা ঘেরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামের পাঁচলাইশ থানা ঘিরে বিক্ষোভ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

শনিবার (১ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা নগরীর পাঁচলাইশ থানার সামনে অবস্থান করে বিক্ষোভ করেন দলটির কয়েকশ নেতাকর্মী।

গ্রেফতার হওয়া সালাউদ্দিন আহমেদ সওদাগর ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা কমিটির সভাপতি।

জানা গেছে, ইসলামী ছাত্রসেনার সাবেক নেতা মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার বিচার দাবিতে গত ৫ মে চট্টগ্রাম নগরীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত ও ছাত্রসেনার নেতাকর্মীরা। নগরীর মুরাদপুরে কওমিপন্থীদের একটি গ্রুপ বিক্ষোভরত সুন্নিদের ওপর হামলা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, মুরাদপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছিল। ওই মামলার একজন আসামি ইসলামী আন্দোলনের নেতা। তাকে আমরা শনিবার সকালে গ্রেফতার করি। খবর পেয়ে তাদের দলের লোকজন থানার সামনে এসেছিলেন। তবে আমরা তাকে আদালতে পাঠিয়ে দিই। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। যারা বিক্ষোভ করেছেন, তাদের বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে।

এর আগে গত ১৯ জুন হাবিবুর রহমান নামে ইসলামী আন্দোলনের চট্টগ্রামের আরও নেতাকে আটকের প্রতিবাদে চান্দগাঁও থানা ঘেরাও করেছিলেন দলটির নেতা-কর্মীরা। বিক্ষোভের মুখে পরদিন ওই নেতাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ