বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির এক প্রার্থীর মনোনয়ন স্থগিত, জানা গেল যে কারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর-১ আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। তবে মাত্র এক দিনের মাথায় তার মনোনয়ন স্থগিত করেছে দলটি। রাজধানীর অভিজাত ফ্যাশন হাউজ ভাসাবির মালিকের মনোনয়ন স্থগিত নিয়ে চলছে নানা আলোচনা।

জানা গেছে, কামাল জামান নুরুদ্দিন মোল্লার সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এবং ফ্যাসিস্ট আখ্যা পাওয়া দলটির শীর্ষ নেতা ও মন্ত্রীদের ওঠাবসা ছিল। এছাড়া পুলিশের মহাবিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমেদের সঙ্গেও তার সখ্যতা ছিল চোখে পড়ার মতো।

মনোনয়ন ঘোষণার পর এরইমধ্যে কামাল জামান নুরুদ্দিন মোল্লার সঙ্গে বেনজীরের একটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই সেটি ভাইরাল। ওই ছবিতে দেখা যায়, আওয়ামী-ঘনিষ্ঠ সাবেক আইজিপি বেনজীরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কামাল জামান।

ব্যস, ছবিটি প্রকাশ হওয়ার সঙ্গেই সঙ্গেই বিতর্ক তুঙ্গে ওঠেছে। পাশাপাশি একটি ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায় কামাল জামানকে। এই নানা বিতর্কের জেরে আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে এসেছেন ভাসাবির মালিক।

এতসব বিতর্কের কারণেই কামাল জামানের মনোনয়ন প্রাপ্তি মানতে পারেননি মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর কর্মী ও সমর্থকরা। তারা সোমবার রাতেই বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করেন। এসবের জেরেই ভাসাবির কামালের মনোনয়ন স্থগিত হয়েছে বলে গুঞ্জন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কামালের মনোনয়ন স্থগিত করার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ