বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লার ধনপুর জমিয়তের ওয়ার্ড কার্যালয় উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফুর রহমান-এর তত্ত্বাবধানে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ওয়ার্ড জমিয়তের কার্যালয় উদ্বোধন করেছেন কুমিল্লা মহানগর  জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী । এ সময় উপস্থিত ছিলেন মাওলানা শাহজালাল ভূইয়া, মাওলানা আবুল কাসেম, মাওলানা জাকির হুসাইন, মাওলানা মুশাররফ, মাওলানা আনিস, মাওলানা আনওয়ার, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা মারুফুর রহমান প্রমুখ।

২ নভেম্বর ২০২৫ রবিবার রাত ৮টা। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের ১ নং ধনপুর ওয়ার্ডে কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মোতাহের হোসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ওয়ার্ডভিত্তিক কার্যালয় প্রতিষ্ঠা জমিয়তের তৃণমূল কাঠামোকে আরও শক্তিশালী করবে।  ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থীদেরকে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয় যুক্ত করে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে মানবতার পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ করে দেওয়া এবং ইসলামী মূল্যবোধ রক্ষার্থে ইসলামের সঠিক বার্তাগুলো অনুসরণের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ