বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে আর যেন স্বৈরাচার না আসে, এজন্য জুলাই সনদের পক্ষে ভোট দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রায় ৩০–৪০ বছর আগে দেশে একবার গণভোট হয়েছিল। আবারও গণভোটের সময় এসেছে। এবার আমাদের ঠিক করতে হবে যে নিয়মগুলো শেখ হাসিনাকে ধীরে ধীরে একজন স্বৈরাচারে পরিণত করেছে, সেগুলোর পরিবর্তন প্রয়োজন কি না।

তিনি বলেন, এই জুলাই সনদই হলো সেই দলিল, যেখানে উল্লেখ আছে কোন পরিবর্তনগুলো আনলে জনগণ ও সরকারের ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি হবে, কোন পরিবর্তনগুলো আনলে আগামীতে আর কোনো সরকার স্বৈরাচারে রূপ নেবে না।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এনসিপির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

সারজিস আলম বলেন, আমরা যেই দলেরই হই না কেন, দেশের স্বার্থের ঊর্ধ্বে কোনো দল হতে পারে না। বাংলাদেশের ১৮–২০ কোটি মানুষের অধিকারের চেয়ে কোনো দল বড় নয়। তাই গণভোটের দিন সবাই যেন জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিই।

তিনি অভিযোগ করে বলেন, যে নেতা বলবে ন্যায়ের পক্ষে ভোট দিন, বুঝে নেবেন, সে নিজস্ব স্বার্থের ধান্দায় আছে। এরা জনগণকে মানুষ হিসেবে গণ্যই করে না, শুধু লুটপাটের সুযোগ খোঁজে। শ্রমিকের ঘাম, সাধারণ মানুষের টাকার ওপরই চলে এদের রাজনীতি।

হাসিনা সরকারের দুর্নীতি প্রসঙ্গে সারজিস বলেন, শেখ হাসিনার মন্ত্রীরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। সাবেক ভূমিমন্ত্রীরই কানাডায় ৩৬০টি বাড়ি আছে। জনগণের টাকায় এভাবে লুটপাট চলছে। আর যারা সরকারের সমালোচনা করে, তাদের অনেককে গুম বা হত্যা করা হয়েছে।

তিনি দাবি করেন, একজন প্রাক্তন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি জানিয়েছেন, গোয়েন্দা সংস্থা আয়না ঘরের একজন কর্মকর্তা একাই এক হাজার ৩০ জন মানুষকে হত্যা করেছে শুধু শেখ হাসিনার অপছন্দের কারণে।

সভায় তেঁতুলিয়া উপজেলা এনসিপির নেতারা ছাড়াও স্থানীয় দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ