বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, গত পনের বছর ধরে যে অপশক্তি দেশ-জাতির ওপর জগদ্দল পাথর সেজে বসেছিল, ছাত্রজনতার অসীম ত্যাগের বিনিময়ে তারা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত।

বুধবার (৫ নভেম্বর) দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউসুফী বলেন, এখন দেশ চালাচ্ছে একটি অন্তর্বতীকালীন সরকার। বিদেশি বিনিয়োগ, বিদেশে জনশক্তি রপ্তানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মুখ থুবড়ে পড়েছে। এমতাবস্থা থেকে উত্তরণে একটি নির্বাচিত সরকারের দিকে জাতি মুখিয়ে আছে। সেই প্রত্যাশিত নির্বাচনকে বানচাল করতে একটি মহল তৎপর হয়ে উঠেছে।

জমিয়ত নেতা বলেন, বিগত দুই যুগ ধরে যারা আওয়ামী ফ্যাসিস্টদের সাথে  আঁতাত করে রাজনীতি করে আসছে এবং যারা চব্বিশের ডামি নির্বাচনে অংশগ্রহণ করে দুষ্টচক্রকে বৈধতা দিতে এগিয়ে এসেছিল সেই চক্রকে সাথে নিয়ে ওই মহলটি ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের প্রেসক্রিপশনে দেশের রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করে তুলেছে। নির্বাচন পেছালে বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। এমন রাজনীতিকে জনগণ প্রত্যাখ্যান করে চলেছে। আমি এই নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে ইতিবাচক রাজনীতির পথ ধরার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ