বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠান সহ ৬দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান উপলক্ষে গণমিছিল আয়োজন করে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার ৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য পেশ করেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় নির্বাহী সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, মাওলানা ফারুক আহমদ ভূইয়া, আবুল হোসেন, এডভোকেট রফিকুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হাফেজ কবির আহমদ, মাওলানা মজিবুর রহমান ফরায়েজি, এনামুল হক হাসান, কাজী আরিফুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ সালমান, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে গণমিছিলটি পল্টন মোড়ে আন্দোলনরত ৮ দলের সমাবেশে মিলিত হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ