বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

কিশোরগঞ্জ-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর শোডাউন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর–নিকলী) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মাদ আলীর নির্বাচনী মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় বাজিতপুর বটতলা দলীয় কার্যালয় থেকে রিকশা মার্কার শোডাউনটি শুরু হয়ে নিকলী হয়ে হিলুচিয়া এসে শেষ হয়। শোডাউনে অংশ নেন শতাধিক মোটরসাইকেল আরোহী, যাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

শোডাউন শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মাদ আলী ও কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা উসমান গণী।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস বাজিতপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম আজিজী, সাধারণ সম্পাদক মাওলানা রহমতুল্লাহ,  নিকলী উপজেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার আজিজুল হক ইয়াকুবী, যুব মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা উসমান গণী, বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের বাজিতপুর- নিকলী  উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিকশা মার্কার প্রার্থী মাওলানা মুহাম্মাদ আলীর বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, খেলাফত মজলিস জনগণের কল্যাণ, ন্যায় ও নীতির রাজনীতি প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ