বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর অনুসারীদের রোজা ও গণইফতার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা রোজা ও গণইফতার কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সারাদিন নফল রোজা এবং সন্ধ্যায় টাউন হল মাঠে গণইফতারের আয়োজন করা হয়।

এর আগে বুধবার (৫ নভেম্বর) নগরীতে নারী সমাবেশ থেকে হাজী আমিন-উর-রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে ‘নফল রোজা’ রাখার ঘোষণা দেওয়া হয়। হাজী আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা টানা চার দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আমি দীর্ঘ ১৭ বছর দলের নেতাকর্মীদের সঙ্গে দিয়ে দলকে আগলে রেখেছি। চরম জুলুম-নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের খোঁজ নিয়েছি। বিপদে-আপদে নেতাকর্মীরা আমাকে পাশে পেয়েছে। আমার দল প্রাথমিক যে মনোনয়ন তালিকা প্রকাশ করেছে সেখানে আমার নাম না পেয়ে তারা কিছুটা হতাশ হয়েছেন। আমার ধারণা দলের হাইকমান্ডে আমার সম্পর্কে ভুল মেসেজ গিয়েছে। আমার নেতাকর্মীরা দলকে সেই মেসেজটি জানানোর জন্যই বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

এর আগে গত সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কুমিল্লা-৬ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ