বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

শরীয়তপুরে বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের নির্বাচনি জনসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীয়তপুর-১ (শরীয়তপুর সদর–জাজিরা) আসনের কাথুরিয়া এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে স্থানীয় পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকাবাসীর উদ্যোগে রিকশা প্রতীকের পক্ষে এই জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও শরীয়তপুর-১ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জালালুদ্দীন আহমদ।

জনসভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলামা, যুব সমাজ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মাওলানা জালালুদ্দীন আহমদ তার বক্তব্যে বলেন, ‘আমি কাথুরিয়ার মুরুব্বিগণ ও যুব সমাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই গ্রামের জনসভায় জনগণের যে অভূতপূর্ব উপস্থিতি দেখেছি, তা আমাকে অভিভূত করেছে এবং নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছে।’

তিনি আরও বলেন, ‘আপনারা আমাকে রিকশা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে, আমি ইনশাআল্লাহ আপনাদের অধিকার আদায়ের জন্য জাতীয় সংসদে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। ইসলামী মূল্যবোধ ও জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং রিকশা প্রতীকের বিজয়ের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ