বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য যোগ দিলেন ইসলামী আন্দোলনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় পার্টির এক সময়ের প্রভাবশালী নেতা, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য শফিকুল ইসলাম সেন্টু অবশেষে যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে। তিনি ঢাকা সিটি করপোরেশনের ৩১নং ওয়ার্ডের (মোহাম্মদপুর) কয়েক বারের নির্বাচিত কাউন্সিলর।

শনিবার (৮ নভেম্বর) শফিকুল ইসলাম সেন্টু সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাইয়ের হাতে হাত রেখে দলে যোগ দেন। এ সময় দলের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শফিকুল ইসলাম সেন্টু ঢাকায় জাতীয় পার্টির প্রভাবশালী নেতাদের একজন ছিলেন। দলের প্রেসিডিয়াম সদস্য ছাড়াও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলেন। একটা সময় মোহাম্মদপুর এলাকায় তার ব্যাপক প্রভাব ছিল। তবে পরবর্তী সময়ে জাতীয় পার্টিতে বিভাজন দেখা দিলে তিনি রওশন এরশাদের ভাগে যোগ দেন। পরে সেখান থেকেও পদত্যাগ করে অনেকটা নিষ্ক্রিয় হয়ে যান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ