বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

ড. মাওলানা শুয়াইব আহমদের স্বদেশ প্রত্যাবর্তনে মোটরবাইক শোভাযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের এমপি প্রার্থী ড. মাওলানা শুয়াইব আহমদ ইউকে থেকে সোমবার (১০ নভেম্বর) দেশে প্রত্যাবর্তন করেছেন। তিনি নিজ নির্বাচনি এলাকায় গেলে দিরাই-শাল্লার জনগণ তাকে মোটরবাইক শোভাযাত্রাসহ অভ্যর্থনা জানান।

জমিয়ত ইতোমধ্যে এই আসনে মাওলানা শুয়াইব আহমদকে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপির সঙ্গে জমিয়তের জোট হওয়ার আলোচনা রয়েছে। গুঞ্জন আছে, বিএনপি এই আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি। জমিয়তকে আসনটি ছাড় দিতে পারে।

ড. মাওলানা শুয়াইব আহমদ জনগণকে আশস্ত করে বলেছেন, জোট হোক না হোক, তিনি খেজুর গাছ প্রতীক নিয়ে এই আসনে লড়বেন।

ড. মাওলানা শুয়াইব আহমদ দীর্ঘদিন যাবত লন্ডনে অবস্থান করছেন। তিনি ইউরোপ জমিয়তের সভাপতির দায়িত্ব পালন করছেন। নিজ এলাকায় দীর্ঘদিন যাবত জনকল্যাণমূলক বিভিন্ন কাজও করে তিনি বেশ সাড়া ফেলেছেন। এবারের নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে তিনি বড় ফ্যাক্টর হবেন বলে ধারণা করা হচ্ছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ