বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

প্রধান উপদেষ্টার ভাষণ: সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সন্ধ্যায় ৭ টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। এ বৈঠক সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিন দুপুরে জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই সনদ-২০২৫ বাস্তবায়নে গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে।

জুলই সনদ গণভোটে সংখ্যাগরিষ্ঠ ‘হ্যাঁ’ হলে জাতীয় সংসদের নিন্মকক্ষের রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে ১০০ আসনের উচ্চকক্ষ গঠিত হবে বলেও উল্লেখ করেছেন তিনি। 

প্রধান উপদেষ্টার ভাষণে আসা বিষয়গুলো নিয়ে নিজেদের করণীয় ও প্রতিক্রিয়া কি হবে তা নির্ধারণে স্থায়ী কমিটির জরুরি এ বৈঠক ডেকেছে বিএনপি।

প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যায় ৭টায় আমাদের দলের স্থায়ী কমিটির মিটিং হবে। তারপর আমাদের প্রতিক্রিয়া জানাবো।

নাম না প্রকাশের শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, নির্বাচনের দিন গণভোটের সময় নির্ধারণ করা আপাতত এটা আমরা ইতিবাচকভাবে দেখছি। কিন্তু প্রধান উপদেষ্টা ভাষণে পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠন এবং  পরবর্তী সংসদের ১৮০ দিনের মধ্যে সংস্কার সম্পূর্ণ করারসহ আরও কিছু বিষয় এসেছে- এগুলো নিয়ে স্থায়ী কমিটির বৈঠক আলোচনার পর মন্তব্য করতে হবে। কারণ আগে আমাদের দলের মনোভাব জানতে হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ