রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে থাকছেন নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলীয় সূত্রে জানা গেছে, অভিজ্ঞ ও নবীন নেতাদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা রয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় বিশেষজ্ঞ এবং জোটসঙ্গীদেরও অন্তর্ভুক্ত করা হতে পারে।

বিএনপি সরকারের সম্ভাব্য মন্ত্রিসভায় গণ অধিকার পরিষদ-এর সভাপতি নুরুল হক নূর নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা চলছে।

পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া নূর আগে জানিয়েছিলেন, জাতীয় সরকার গঠন হলে তাকে মন্ত্রী করার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জোটের অন্য নেতাদের মধ্যেও মন্ত্রিত্বের আলোচনা রয়েছে। দলীয় সূত্র মতে, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও জোনায়েদ সাকির নামও সম্ভাব্য মন্ত্রী হিসেবে আলোচনায় আছে।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের অধিকাংশই মন্ত্রিসভায় থাকবেন বলে জানা গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একই দিন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ