রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গণইফতারে অংশ নিলেন প্রতিমন্ত্রী নুর 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রথম রমজানে গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গণইফতারে যোগ দিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আল রাজী কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদ-এর কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এ গণইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও অংশ নিতে দেখা গেছে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, প্রতিবছরের মতো এবারও রমজান জুড়ে গণইফতার কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি রমজানে মাসব্যাপী চলবে।

তিনি বলেন, ‘এ কার্যক্রম পরিচালিত হয় জনগণের সহযোগিতায়। যে কেউ চাইলে এই গণইফতার কর্মসূচিতে সহযোগিতা করতে পারেন।’

রমজানের প্রথম দিনেই এমন আয়োজনকে দলীয় সংহতি ও জনসম্পৃক্ততার বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ