বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

 ‘পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। 

মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায়। এত বছর পেরিয়ে গেলেও পিলখানা ট্রাজেডির অনেক দিক আজও জাতির সামনে অস্পষ্ট রয়ে গেছে, যা জাতীয় চেতনায় দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করেছে।

তিনি আরও বলেন, খুব দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা উন্মোচন করতে হবে। একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আমিরে খেলাফত বলেন, প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনা হোক, তবে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। তার মতে, বিচারহীনতা কিংবা আংশিক সত্য কখনোই জাতির ক্ষত সারাতে পারে না।

মাওলানা মামুনুল হক শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

পরে তিনি বলেন, আল্লাহ যেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন।

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ