রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা তার সমর্থকদের উদ্দেশে সংযত থাকার বিশেষ আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অনুরোধ জানান।

মুফতি আমির হামজা তার পোস্টে লিখেছেন, ‘প্রিয় দেশবাসী এবং আমার সকল শ্রেণির সমর্থকবৃন্দ, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আমাকে নিয়ে যেসব জায়গায় কটু কথা বলা হয়, সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলবেন না।’ তিনি সমর্থকদের পরামর্শ দিয়ে বলেন, কোনো সমালোচনা হলে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে অথবা নীরব থেকে তা এড়িয়ে যেতে হবে।

সমালোচকদের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে এই সংসদ সদস্য বলেন, তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ বা নেতিবাচক মন্তব্যে তিনি বিন্দুমাত্র বিচলিত নন। তিনি আরও উল্লেখ করেন, ‘মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে—এটিই আমাদের কাম্য। এসব বিষয়ে আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং নিশ্চয়ই মিথ্যার ওপরে সত্য বিজয়ী হবে।’

ভোররাতে দেওয়া এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পোস্টটিতে ৬২ হাজার রিয়েকশন এবং চার হাজারেরও বেশি মন্তব্য জমা হয়। এছাড়া ১ হাজার ২০০ জন ব্যবহারকারী পোস্টটি শেয়ার করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ