রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের সার্বভৌম ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলা ও আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের সামরিক হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও উসকে দেবে এবং বিশ্বশান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে। ইরানের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসী পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে সব ধরনের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি এই সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই সংকটের স্থায়ী সমাধান সম্ভব। শক্তি প্রদর্শন ও যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়; বরং তা নিরীহ মানুষের জীবন ও সম্পদের অপূরণীয় ক্ষতি ডেকে আনে।

তারা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও ওআইসির প্রতি আহ্বান জানান—তারা যেন অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করে এই আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেয় এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা পালন করে।

পরিশেষে, জমিয়তে উলামায়ে ইসলাম স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে, অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান সর্বদা সুস্পষ্ট ও আপসহীন থাকবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ