বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

‘মার্কিন-ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, মাহে রমজানে যখন মুসলিম বিশ্বের মুসলমানগণ সিয়াম সাধনায় ব্রত, ঠিক সে সময় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অসংখ্য মুসলমান নিহত হওয়ার ঘটনায় আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আলোচনা চলমান থাকা অবস্থায় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক রীতিনীতি বিরুদ্ধ। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না। ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউনুছ আহমাদ বলেন, মার্কিন-ইসরাইলি এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে এবং এর অভিঘাত বিশ্বের সবাকেই স্পর্শ করবে। তাই এই সংঘাত বন্ধ করতেই হবে। অন্যথায় ইসলামী আন্দোলন কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবে।

সোমবার (২ মার্চ) বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, মুফতী মোস্তফা কামাল, আলহাজ্ব আলতাফ হোসেন, আব্দুল আউয়াল মজুমদার, মুফতী ফরিদুল ইসলাম, মুহাম্মাদ নাজমুল হাসান প্রমুখ।

সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাউজ বিল্ডিং চত্বরে এসে সমাপ্ত হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, পবিত্র রমজান মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে যে হামলা চালিয়ে শত শত নারী, পুরুষ ও শিশু হত্যা করে। একটি স্কুলের অসংখ্য শিশু শিক্ষার্থীকে হত্যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মানবতাবিরোধী চরম অপরাধ করেছে। এসব হত্যাকান্ড বিশ্বের শান্তিকামী সব মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে। কোনো স্বাধীন রাষ্ট্রের ওপর হামলা আমরা মেনে নিতে পারি না।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে। ইরানে সামরিক হামলা, রাজনৈতিক নেতাদের হত্যা, স্কুলে বোমা হামলা চালিয়ে নির্বিচার শিশু হত্যা, বোমা হামলা পরিচালনা করে মার্কিন ও ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে দিয়েছে। তিনি আরব দেশের জনগণকে মার্কিন দখলদারিত্ব এবং মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টকারী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানান।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ