রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইরানে যৌথ হামলার প্রতিবাদে খুলনায় জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানে মার্কিন-ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে খুলনা মহানগরীতে মানববন্ধন করেছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের খুলনা মহানগর শাখা।

সোমবার (২ মার্চ) সকাল ১১টায় খুলনার পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া। সভাপতিত্ব করেন জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাবির হুসাইন।

প্রধান অতিথি বলেন, পবিত্র মাহে রমজানে ইরানের উপর এমন নৃশংস ইসরাইলী হামলা নিঃসন্দেহে মানবতা বিরোধী, বিশ্বের কোথাও মুসলমানদের ওপর আগ্রাসন হলে মুসলিম উম্মাহকে প্রতিবাদে সোচ্চার হতে হবে।

জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতী জুনাইদ আহমাদের সঞ্চালনায় বক্তারা বলেন, ইরানের উপর মার্কিন ও ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। বক্তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, মুফতী মানযুর আহমাদ, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী শফিকুল ইসলাম, মুফতী আবদুল্লাহ রাশেদ, মুফতী রকিব উদ্দিন, মুফতী মশিউর রহমান, মুফতী আবদুল্লাহ মুখতার, হাফেজ জাফর আহমাদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ইকবাল হুসাইন, শেখ মোঃ নাসির উদ্দিন, মাওলানা ইখলাসুর রহমান, মাওলানা আসাদুজ্জামানসহ অন্যান্য উলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লিরা।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ