রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে ‘তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার (৩ মার্চ) বাদ আসর চাষাড়াস্থ সিনামন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। 

মহানগর সভাপতি মাওলানা মামুনূর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন রাকিব এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। 

এছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, মহানগর সেক্রেটারি ইন্জিনিয়ার মানোয়ার হোসাইন, সদর পশ্চিম শাখার আমীর এ্যাডভোকেট আক্তার হোসেন, খেলাফত মজলিস মহানগরীর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতি শাব্বীর আহমদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা উবায়দুল কাদের নদভী কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হাকিম আদ দিফায়ী, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি মুফতি রশীদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি ফজলুর রহমান আরেফী, যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান বক্তব্য প্রদান করেন। 

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস সদর থানার সভাপতি হাজী মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ফতুল্লা দক্ষিণের সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা অজিউল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাওলানা হাশমত আলী, সহ-সভাপতি ক্বারী ওমর ফারুক, ফতুল্লা উত্তরের সহ-সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ সহ মহানগরীর আওতাধীন থানা, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ