রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আমেরিকার প্ররোচনায় ইসরাইল বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা বলেছেন, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীজুড়ে যে অচলাবস্থা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, এর জন্য আমেরিকাই দায়ী। আমেরিকার প্ররোচনায় ইসরাইল ইরানে হামলা চালিয়ে গোটা বিশ্বে এই অশান্ত পরিবেশ সৃষ্টি করেছে। অবিলম্বে ইসরাইলের আগ্রাসন বন্ধ করতে হবে।

নেতৃবৃন্দ একই সাথে পাকিস্তান-আফগানিস্তানের বিরোধপূর্ণ সম্পর্কের অবসান ঘটিয়ে জোরদার কুটনৈতিক তৎপরতার মাধ্যমে দুই দেশের মধ্যে সৃষ্ট জটিলতা দূর করার আহবানও জানিয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) রাতে ঢাকার আরজাবাদ মাদরাসায় অনুষ্ঠিত দলের খাস কমিটির বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ এ আহ্বান জানান।

বৈঠকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ৯ মার্চ সোমবার দুপুর ১২টায় পল্টনস্থ দলীয় কার্যালয়ে জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় আমেলা ও জেলা সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দের যৌথ সভা আহবানের সিদ্ধান্ত গৃহীত হয়। সে আলোকে সংশ্লিষ্ট সকলকে এই সভায় উপস্থিত থাকা এবং আসন্ন স্থানীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করার প্রস্তুতি নেওয়ার আহবান জানানো হয়েছে।

দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব,সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী,সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া,যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ