সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে বর্বোরচিত হামলা চালিয়েছে এর কড়া নিন্দা জানিয়ে বক্তারা বলেছেন, এ ধরনের সামরিক আগ্রাসন কেবল একটি দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত নয়, বরং এটি গোটা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

বুধবার (১১ মার্চ) রাজধানীর ফকিরাপুলে হোটেল সেন্ট্রাল ইনে সেভ দ্য উম্মাহ বাংলাদেশ এর ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

সেভ দ্য উম্মাহ বাংলাদেশের প্রেসিডেন্ট ও আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদদীন যাকারিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা মাসরুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

আরো বক্তব্য রাখেন, মাওলানা আবদুল মালিক চৌধুরী,মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজ,মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী,শায়েখ যোবায়ের গণী, মাওলানা সাইফুদ্দিন ইউছুফ ফাহিম,মাওলানা তানজিল আমির, মাওলানা কাউসার আহমদ, মাওলা বেলায়েত হোসাইন, হাবিবুল্লাহ রায়হান প্রমুখ।

মাওলানা বাহাউদদীন যাকারিয়া বলেন, বিশ্ব ইতোমধ্যেই নানা সংঘাত ও মানবিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি করা মানবতার জন্য অত্যন্ত বিপজ্জনক। এর ফলে নিরীহ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বৃদ্ধি পাবে।

বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন,এই সংঘাত নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করুন এবং শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান নিশ্চিত করুন। শক্তি প্রয়োগ নয়, পারস্পরিক সম্মান ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব।বিশ্ব শান্তি রক্ষা করা সকল রাষ্ট্র ও মানবতার সম্মিলিত দায়িত্ব। তাই সকল পক্ষকে উত্তেজনা বৃদ্ধি না করে সংযম প্রদর্শন এবং শান্তি প্রতিষ্ঠার পথে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ