রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ঈদুল ফিতরে দেশবাসী ও মুসলিম উম্মাহকে জমিয়তের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতারা। তারা বলেছেন, এই মহিমান্বিত দিনটি ত্যাগ, সংযম ও তাকওয়ার শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জন্য নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। আমরা আশা করি, এই ঈদ সকলের জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনবে।

বুধবার (১৮ মার্চ)এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

নেতৃত্বয় বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে হবে।

আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের রোজা, ইবাদত ও সকল নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির পথে পরিচালিত করেন।
ঈদ মোবারক।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ