রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ঈদে পথবাসীদের আপ্যায়ন করাবে ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথবাসী মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঈদের দিন তাদের জন্য বিশেষ আপ্যায়নের আয়োজন করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে এই আয়োজন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও রাজধানীর মতো একটি জাঁকজমকপূর্ণ শহরে এখনও হাজারো মানুষ গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। অনেকেরই প্রতিদিনের খাবারের নিশ্চয়তা নেই। ঈদের মতো উৎসবের দিনেও তারা অন্য দিনের মতোই অভুক্ত থাকেন, যা মানবতার জন্য লজ্জাজনক।

এই বাস্তবতা বিবেচনায় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সীমিত সামর্থ্য নিয়ে পথবাসী মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। এর অংশ হিসেবে ঈদের দিন সকালে রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাবার বিতরণ ও আপ্যায়নের ব্যবস্থা করা হবে।

অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ দেশের বিত্তবানদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, বড় আয়োজনের প্রয়োজন নেই। প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কিছু রান্না করে ছিন্নমূল মানুষকে খাওয়াতে পারেন। চাইলে নিজের বাসায় আমন্ত্রণ জানানো যেতে পারে, অথবা আশপাশে থাকা দরিদ্র মানুষের কাছে গিয়ে খাবার পৌঁছে দেওয়া যেতে পারে।
তিনি আরও বলেন, এলাকার মানুষ সম্মিলিতভাবেও এ ধরনের উদ্যোগ নিতে পারেন। এতে অন্তত একজন অসহায় মানুষ যদি ঈদের দিনে তৃপ্তি নিয়ে খেতে পারেন, সেটাই হবে বড় প্রাপ্তি।

মানবিক দায়বদ্ধতা থেকে সমাজের বিত্তবান ও সচেতন শ্রেণির মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সম্মিলিত উদ্যোগই হতে পারে সবচেয়ে কার্যকর পথ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ