শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বাড়ছে এনসিপির পরিসর, নতুন যোগ দিচ্ছেন যারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আন্দোলনের নেতৃবৃন্দের সমন্বয়ে তৈরি হয়েছে একাধিক রাজনৈতিক প্লাটফর্ম। জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপ বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কয়েকটি।

নানা বাধা বিপত্তি পেরিয়ে ২০২৬-এর নির্বাচনে অংশগ্রহণ করেছে শুধু একটি দল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজনীতির বন্ধুর পথ পাড়ি দেওয়ার লক্ষে এবার দলটিতে বিভিন্ন প্লাটফর্ম থেকে ভিড়তে যাচ্ছে আরও তরুণ।

গুঞ্জন রয়েছে, আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে মাধ্যমে এনসিপিতে যোগদান করবেন জুলাই অভ্যুত্থানের তরুণরা।

এই আলোচনায় রয়েছে, রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের (ইউনাইটেড পিপলস বাংলাদেশ) নেতারা। সংগঠনটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত, মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ ৩৩ জন নেতা-কর্মী।

আলোচনায় রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দফতর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা আসতে যাচ্ছে এনসিপিতে।

তাদের মধ্যে জাতীয় যুবশক্তির গুরুত্বপূর্ণ পদে রিফাত রশিদকে দেখা যেতে পারে। এছাড়া হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় এবং শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যোগ দিচ্ছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে জোটবদ্ধ হয়ে ৬টি আসনে জয়লাভ করেছে এনসিপি। সংরক্ষিত নারী আসনে দলটি থেকে মনিরা শারমিন ও ডা. মাহমুদা মিতু রয়েছেন আলোচনায়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ