শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াতে ইসলামীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। 

শনিবার (২ মে) রাতে এক বিবৃতিতে ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।

বিবৃতিতে জামায়াত সেক্রেটারি দেশের সাংবাদিক সমাজ, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই। তবে দুঃখজনকভাবে বিভিন্ন সময় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, হামলা-মামলা এবং মতপ্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে সত্য প্রকাশের পরিবেশ তৈরি করা জরুরি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি গণমাধ্যমকেও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জামায়াতের বিবৃতিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়, যেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সত্য প্রকাশে কোনো বাধা থাকবে না।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ