শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে উলামা কাউন্সিলের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের উদ্যোগে শনিবার (১৬ মে) ‘সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জোট রাজনীতি, নির্বাচন ও সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণ ও মতামত তুলে ধরেন বিভিন্ন আলেম ও অনলাইন অ্যাক্টিভিস্টরা।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি সমকালীন রাজনীতি, নির্বাচনব্যবস্থা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে উলামায়ে কেরাম ও অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা আলী হাসান তৈয়ব, মাওলানা লুৎফুর রহমান ফরাজী, মাওলানা জুবায়ের আহমদ, মনযুরুল হক, সৈয়দ শামছুল হুদা, মাওলানা গাজী ইয়াকুব এবং মহিউদ্দীন কাসেমী প্রমুখ।

সভায় জাতীয় উলামা কাউন্সিলের কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতবিনিময়ে অংশ নেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ