শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘নারী প্রশ্নে পশ্চিমা দৃষ্টিভঙ্গি নয়, নিজস্ব ঐতিহ্যের আলোকে ভাবতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, নারী প্রশ্নকে পশ্চিমা ভোগবাদী দৃষ্টিকোণ থেকে নয়, বরং বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের আলোকে মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, দেশে নারীর অধিকার ও মর্যাদা নিয়ে নানা সংগঠন কাজ করলেও বাস্তবে নারীদের নিরাপত্তা, সম্মান ও কর্মপরিবেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না।

রোববার (১৭ মে) রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সৈয়দ ফজলুল করীম (রহ.) রিসার্চ সেন্টারে অনুষ্ঠিত কেন্দ্রীয় মহিলা ইউনিটের ত্রৈমাসিক সভা ও পর্যালোচনা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, নারী প্রশ্ন আজ রাজনীতির একটি বহুল আলোচিত বিষয় হলেও কার্যকর সমাধান সামনে আসছে না। এর প্রধান কারণ হচ্ছে, আমাদের সমাজ ও সংস্কৃতির বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ পশ্চিমা দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করা হচ্ছে। অথচ আমাদের উৎপাদনব্যবস্থা, পারিবারিক কাঠামো, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ঐতিহ্য পশ্চিমা সমাজ থেকে সম্পূর্ণ ভিন্ন।

সভায় বিগত জাতীয় নির্বাচন ও পরবর্তী সাংগঠনিক করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্রী শাখা গঠন নিয়েও বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মহিলা ইউনিটের সভানেত্রী নুরুস সাবিহা-র সভাপতিত্বে আয়োজিত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের জন্য পূর্ণ পর্দা অনুসরণ করে পৃথক বসার ব্যবস্থা রাখা হয়। সভায় মহিলা ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেত্রীরাও উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ