শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

সুনামগঞ্জের দিরাইয়ে ২০০৪ সালের ২১ জুন সংঘটিত গ্রেনেড হামলা মামলায় সাবেক ছাত্র জমিয়ত নেতা হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে দলটি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলাটির পুনর্বিচার এবং পূর্ণাঙ্গ বিচারিক পর্যালোচনার দাবি জানিয়েছে।

শুক্রবার (২৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ ২১ বছর ধরে চলা এ মামলায় অসংখ্য সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে একই মামলার একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি খালাস পেলেও কেবল একজন আলেম ও হাফেজে কুরআনের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণায় জনমনে ন্যায়বিচার নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি হয়েছে।

তিনি দাবি করেন, প্রকাশিত তথ্য অনুযায়ী হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ সাক্ষ্য কিংবা সুস্পষ্ট ও গ্রহণযোগ্য বস্তুগত প্রমাণ উপস্থাপন করা হয়নি। এমন পরিস্থিতিতে শুধুমাত্র জবানবন্দির ভিত্তিতে মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তি প্রদান ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।

মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, বিচার বিভাগের মর্যাদা ও জনগণের আস্থা অটুট রাখতে প্রতিটি মামলায় সমতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা অপরিহার্য। রাজনৈতিক পরিচয়, ধর্মীয় অবস্থান বা সামাজিক অবস্থানের কারণে কোনো ব্যক্তি যেন বৈষম্যের শিকার না হন, সেটিই একটি সভ্য রাষ্ট্রের বিচারব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য।

বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের বিরুদ্ধে প্রদত্ত রায়ের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ বিচারিক পর্যালোচনা নিশ্চিত করার দাবি জানায়। একই সঙ্গে ন্যায়বিচারের স্বার্থে মামলাটির সব দিক পুনরায় গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষার আহ্বান জানানো হয়।

বিবৃতির শেষে সংগঠনটি মহান আল্লাহ তাআলার কাছে সত্য ও ন্যায়ের বিজয় কামনা করে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ